আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার

জাতীয় মৎস্য পদক পেলেন-এমপি আব্দুল মহিত তালুকদার

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের কালাইকুড়ী গ্রামে অবস্থিত জি এম এ্যাকোয়া কালচার নামে মৎস্য উৎপাদন কারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার পেলেন জাতীয় মৎস্য পদক। (১৬ আগস্ট) রবিবার জর্জ ইনস্টিটিউট মিনি স্টেড়িয়াম আচমিতা কটিয়াদি কিশোরগঞ্জে জাতীয় মৎস্য পদক-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এঁর হাত থেকে স্বর্ণপদক পেলেন জি এম মৎস্য খামারের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের (আদমদীঘি- দুপচাঁচিয়া) সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার। মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য বিশেষ করে পাঙ্গাশ, কই, তেলাপিয়া মাছ উৎপাদন করে দেশের জাতীয় মৎস্য ভান্ডার পরিপূর্ণ করতে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়েছে জি এম মৎস্য উৎপাদন কেন্দ্র। যার স্বীকৃতিস্বরুপ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারকে দেওয়া হলো জাতীয় মৎস্য পদক-২৬। মৎস্য উৎপাদনে বিশেষ অবদান রাখার জন্য এর আগে ২০০২ সালে তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাত থেকে জাতীয় মৎস্য পুরস্কার লাভ করেছিলেন। জাতীয় মৎস্য পদক ছাড়া তিনি স্থানীয় ও আঞ্চলিক পর্যায়ে বেশ কয়েক বার মৎস্য পদক অর্জন করেছেন। জাতীয় মৎস্য পদক-২৬ প্রাপ্তির বিষয়ে বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল মহিত তালুকদার মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আলহামদুলিল্লাহ। দেশের প্রত্যন্ত অঞ্চলে মৎস্য উৎপাদন করে জাতীয় পর্যায়ে বিশেষ অবদান রাখতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি। আর এজন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এঁর প্রতি  বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।