বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ও আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে পবিত্র ঈদে মীলাদুন্নবী সা. উদ্যাপন উপলক্ষ্যে আগামী ৩১শে আগস্ট ২০২৬, সোমবার, আলোচনা সভা ও মুবারক র্যালি বাস্তবায়নের জন্য ১৫ই আগস্ট ২০২৬, শনিবার, উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়।
মো. মনজুর আহমদ -কে আহবায়ক ও রাসেল আহমদ -কে সদস্য সচিব করে ২০ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি ঘোষণা করা হয়।
বাস্তবায়ন কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক মাওলানা এম. এ জলিল, মাওলানা এম. শিহাব উদ্দিন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শাহ মো. আব্দুল জলিল, মাওলানা শফিকুল ইসলাম বুলবুল, মাওলানা আব্দুল করিম বেগ, মাওলানা মইনুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব তৌহিদ আহমদ, শামীম আহমদ, সদস্য, মোঃ আব্দুর রকিব, তৌফিক এলাহি, শাহেদ আহমদ, বুরহান উদ্দিন, আবু রায়হান, নাজিম আহমদ, আকরাম হোসেন তালুকদার, মিজানুর রহামান।






