আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

মৌলভীবাজারে ‘ইয়া নবী সালাম আলাইকা’র পক্ষে মানববন্ধন।

মৌলভীবাজারে ‘ইয়া নবী সালাম আলাইকা’র পক্ষে মানববন্ধন।

‘ইয়া নবী সালাম আলাইকা’ ও মিলাদ-কিয়ামের পক্ষে এবং মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর শানে কটূক্তির প্রতিবাদে মৌলভীবাজারে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ আগস্ট ২০২৬ খ্রি., সোমবার বিকাল ৪টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে আশিকানে মোস্তফা (সা.) মৌলভীবাজার-এর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গোলাম মাওলা আহাদ-এর সভাপতিত্বে ও মো. নাফিউল ইসলাম-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাওলানা মিজানুর রহমান জাহেরী, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা নেছার আহমদ চট্টগ্রামী, মাওলানা আহমদ হোসাইন চৌধুরী শ্রীমঙ্গলী, মাওলানা বেলাল উদ্দিন কামরান ও আহমদ আলী।

বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সমগ্র মুসলিম উম্মাহর ভালোবাসা, ঈমান ও আদর্শের কেন্দ্রবিন্দু। তাঁর শানে কোনো ধরনের কটূক্তি বা অবমাননাকর বক্তব্য কোনো মুসলমানের কাছে গ্রহণযোগ্য নয়। মিলাদ-কিয়াম ইসলামের ইতিহাস ও মুসলিম সমাজের একটি গুরুত্বপূর্ণ আমল ও ভালোবাসার বহিঃপ্রকাশ উল্লেখ করে বক্তারা এ বিষয়ে কটূক্তি ও উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, মতপার্থক্য থাকতেই পারে; কিন্তু কোনো মতপার্থক্যের কারণে প্রিয় নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), তাঁর প্রতি ভালোবাসা এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কোনোভাবেই কাম্য নয়। তাঁরা এ ধরনের বক্তব্যের নিন্দা জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন হাফিজ আবুল আলা মুজাহিদ, হাফিজ আব্দুর রশীদ, এমরুজ আহমদ, মাওলানা আব্দুল গফফার,মাওলানা মোজাহিদুল ইসলাম আজমী, ডা. মো. বুরহান উদ্দিন, মাওলানা মোস্তাফিজুর রহমান বকুল, সৈয়দ নুরুল ইসলাম আমিন, মাওলানা আব্দুর রাজ্জাক, ক্বারী আইয়ুব আলী, হাফিজ জিয়াউর রহমান, হাফিজ আব্দুল মুত্তালিব, হাফিজ ফরহাদ আহমদ, জাকির আহমদ জবলু, আশরাফুল ইসলাম, নুরুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার নবীপ্রেমিক মুসল্লি ও ধর্মপ্রাণ জনতা।

মানববন্ধন শেষে হাফিজ মাওলানা মুজাম্মিল আহমদ মিলাদ পরিচালনা করেন। পরে হাফিজ আব্দুর রশীদ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে শিরনি বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।