আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর 

তরুণদের জন্য এবং শিক্ষার্থীদের জন্য অতুলনীয় আদর্শ মহানবী হযরত মুহাম্মদ (সা.)। তিনি তরুণদেরকে সামাজিক ও ব্যক্তিগত জীবনে সততা বজায় রাখতে, উত্তম চরিত্র ধারণ করতে, এবং সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন। এছাড়াও তিনি তরুণদের মধ্যে ঐক্য, সেবা এবং সামাজিক শান্তি প্রতিষ্ঠার মতো গুরুত্বপূর্ণ মূল্যবোধ জাগ্রত করেছেন। মহানবী (সা.) সমাজের সুবিধা থেকে নিজেকে বিচ্ছিন্ন না করে মানুষের সাথে মিশে গেছেন। যা সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য তরুণদের কাজ করার প্রেরণা যোগায়। 

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কার্যনির্বাহী কমিটির বৈঠকে সীরাতুননাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নেতৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। 

সিলেট শিবগঞ্জ দলীয় কার্যালয়ে সংগঠনের সভাপতি আবু তালহা তোফায়েল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোশাহিদ আহমদের পরিচালনায় সাধারণ সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি হুযাইফা আল হিলাল, আব্দুল কুদ্দুস, যুগ্ম-সম্পাদক নাবিল মাহমুদ, সহ-সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ, সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মোকাররিম, সাহিত্য সম্পাদক মোশাররফ হোসেন, দফতর সম্পাদক শরিফ বিন আমিন, কলেজ সম্পাদক মাহদি হাসান মাহফুজ, সরকারি মাদ্রাসা সম্পাদক জুবায়ের আহমদ, কওমি মাদ্রাসা সম্পাদক জাহিদ আহমদ, সদস্য সুলতান মাহমুদ, ইমরান আহমদ ও মুস্তাফিজুর রহমান। 

ইমরান আহমদ (০১৮৫১-০১৩৪৫০) 

প্রচার বিভাগীয় প্রধান, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তর।