আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে কমলগঞ্জে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশেষ  প্রতিনিধি:

পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার বাস্তবায়ন কমিটির উদ্যোগে বর্ণাঢ্য মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট ২০২৬) কমলগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা ফুলতলী সাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য নাতি, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং জাতীয় মাসিক পরওয়ানা-এর সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।

কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া বাস্তবায়ন কমিটির সভাপতি ক্বারী মনজুর আহমদের সভাপতিত্বে এবং সদস্য সচিব রাসেল আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক আফজাল হোসেন সাজু।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা তালামীযে ইসলামিয়ার সহ-সাধারণ সম্পাদক এনামুল হক চৌধুরী তাওহীদ, আনজুমানে আল ইসলাহ কমলগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলম চৌধুরী, সহ-সভাপতি আবু বকর সিদ্দিক জিয়াব, কমলগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সভাপতি মাওলানা সালেহ আহমদ ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ জলিল।

এছাড়াও উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর আল ইসলাহের সভাপতি মাওলানা মুজাহিদ আলী আজমী, সহ-সভাপতিসহ অন্যান্য দায়িত্বশীল, সাধারণ সম্পাদক শাহ মো. আব্দুল জলিল, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহের সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, কমলগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোহাইমিন ফাহাদ, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ডের সভাপতি মাওলানা আব্দুল বাছিত আশিকী ও সাধারণ সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম বুলবুল।

উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আল ইসলাহের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম আল-কুরবানী, কমলগঞ্জ উপজেলা তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি আব্দুর রকিব, সহ-সভাপতি মাওলানা নাছির আহমদ, সাধারণ সম্পাদক সাদ্দাম আহমদ, হোসেন সাইদুল ফয়ছল, পৌর তালামীযে ইসলামিয়ার সাবেক সভাপতি তৌফিক এলাহী ও সাধারণ সম্পাদক হাসান আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ ও দায়িত্বশীল বৃন্দ উপস্থিত ছিলেন।