আজ-  ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন «» মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন «» কমলগঞ্জে চা বাগানে শ্রমিকদের ওপর হামলা, আহত ৫ «» জিয়া সাইবার ফোর্স মৌলভীবাজার পৌর শাখার আহ্বায়ক কমিটি গঠন «» ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে- মো. মশিউর রহমান «» আদমদীঘিতে মুক্তিযোদ্ধা কমান্ড সংসদের দেয়াল ভেঙে ব্যক্তিগত রাস্তা নির্মাণে উত্তেজনা «» ঈদে মীলাদুন্নবী (সা.) উপলক্ষে কমলগঞ্জে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার মুবারক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। «» নওগাঁয় বড় মাদকবিরোধী অভিযান বিপুল গাঁজাসহ ডিবির হাতে মাদক কারবার গ্রেফতার «» ইয়াবা ও ফেইসবুকে মিথ্যাচার দুটোই সমাজের জন্য ভয়ংকর «» কমলগঞ্জে বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে পরাজয়ের কয়েকঘন্টা পর হার্ট অ্যাটাকে মৃত্যু পরাজিত প্রার্থীর

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ  
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে সততা স্টোর এর শুভ উদ্বোধন ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের সততা স্টোরের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোমিত চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক জমশেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান, বিদ্যালয়ের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, কমলগঞ্জ উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, সহ সভাপতি আহমদ সিরাজ, ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারক, সমাজসেবক সিদ্দেক আলী, জাহাঙ্গীর আলম, আনোয়ার খান প্রমুখ।