আজ-  ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ  «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা! «» দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার 

(বগুড়া) প্রতিনিধি:এবার চলন্ত ট্রেনে এক নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। পরে ভিকটিম ৯৯৯ কল করে বিষয়টি জানালে ট্রেনে ডিউটিরত পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। এব্যাপারে ভিকটিম বাদি হয়ে সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করেছে। মামলা বিবরনে জানাযায়,সোমবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে সিমা বেগম (৪৪) নামের এক নারী যাত্রী উঠেন। এসময় ওই ট্রেনের ক্যান্টিনের বয় আব্দুল কুদ্দুস (২২) তাকে ক্যান্টিনের সিটে বসার ব্যবস্থা করে দেন। একপর্যায়ে ট্রেনটি নাটোর রেল স্টেশন থেকে ছাড়ার পর ক্যান্টিনের বয় কুদ্দুস নারী যাত্রী সিমা বেগমকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ট্রেনটি সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর ভিকটিম ৯৯৯ কল করে বিষয়টি জানালে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নির্দেশে ওই ট্রেনে ডিউটিরত পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে। ধর্ষিত নারী সিরাজগঞ্জ সদর উপজেলার চক কোববাদ দাস পাড়ার সোহরাব হোসেনের মেয়ে। ধর্ষক আব্দুল কুদ্দুস নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুরের মৃত মাসুদ রানার ছেলে বলে জানা গাছে। এব্যাপারে ভিকটিম বাদি হয়ে ধর্ষকের বিরুদ্ধে সান্তাহার রেলওয়ে থানায় ধর্ষণ মামলা দায়ের করেছে। ধর্ষণের সময় ওই ট্রেনে ডিউটিরত দুই পুলিশ ও তাকে শারীরিক লাঞ্চিত করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়। এঘটনায় পুলিশ জারিত থাকার বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ও সি দুলাল উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন পুলিশের জরিত থাকার ব্যাপারটি আমরা তদন্ত করে দেখছি। যদি প্রমাণিত হয় তাহলে পুলিশের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। এব্যাপারে মঙ্গলবার সকালে পাকশি রেলওয়ে জেলা পুলিশের এসপি সার্কেল আলম হোসেন সান্তাহার রেলওয়ে থানা পরিদর্শন করেছেন। #