আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ

বিশেষ প্রতিনিধিঃ

‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়া ঈদে মীলাদুন্নবী সা. র‌্যালি বাস্তবায়ন কমিটি কমলগঞ্জ উপজেলা এর উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও কমলগঞ্জ উপজেলায় ‘মুবারক র‌্যালি’ অনুষ্ঠিত হয়েছে। গত (৩১ আগস্ট) সোমবার, বাদ যোহর, কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে র‌্যালি শুরু হয়ে ভানুগাছ বাজার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়াম এসে শেষ হয়। এর পূর্বে সকাল ১০. ঘটিকা থেকে যুহরের নামাজের পূর্ব পর্যন্ত মহানবী হযরত মুহাম্মদ সা.-এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

‎র‌্যালিকে সুন্দর ও সফল করে তোলায় র‌্যালিতে আগত অতিথিবৃন্দ, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, লতিফিয়া কারী সোসাইটি, ইয়াকুবিয়া হিফজুল কোরআন বোর্ড, প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্বেচ্ছাসেবক সহ সর্বস্তরের আশিকে রাসূল ছাত্র-জনতার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন র‌্যালি বাস্তবায়ন কমিটির আহবায়ক ক্বারী মনজুর আহমদ ও সদস্য সচিব রাসেল আহমদ। 

‎এছাড়াও নেতৃবৃন্দ র‌্যালিতে যারা অংশগ্রহণ করেছেন এবং দেশ-বিদেশ থেকে যারা নানাভাবে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মহান আল্লাহ সবাইকে কবুল করুন এবং উত্তম বিনিময় দান করুন।