আজ-  ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপিত হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সহযোগীতায় তেতইগাঁও মণিপুরি কালচারাল কমপ্লেক্সে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার উদ্যোগে সকাল ১০টা থেকে মণিপুরি লিপি প্রতিযোগিতা, আলোচনা সভা, মণিপুরি ভাষার বইয়ের মোড়ক উন্মোচন ও পুরষ্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। পরে মণিপুরি ভাষা গবেষণা ও উন্নয়ন সংস্থার সভাপতি বাংলা একাডেমি ফেলো কবি ও গবেষক এ.কে. শেরামের সভাপতিত্বে ও শিক্ষক অয়েকপাম অঞ্জুর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক (প্রশাসন, অর্থ ও প্রশিক্ষণ) আবুল কালাম এবং মণিপুর পেট্রিয়টিক ফোরামের সম্পাদক রাকেশ নাওরেম।
অনুষ্ঠানে মণিপুরি জাতিগোষ্ঠীর প্রতিনিধি, সাংবাদিক ও আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট কর্তৃক বিপন্ন ভাষা সংরক্ষণ কাজের অংশ হিসেবে ২ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মৌলভীবাজার জেলায় বিভিন্ন অঞ্চলে বসবাসরত মণিপুরি জনগোষ্ঠীর সঙ্গে সাক্ষাৎকারের মাধ্যমে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভাষা উপাত্ত সংগ্রহ কার্যক্রম পরিচালিত হয়।