আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

 (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে উৎসব মূখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মাষ্ঠমী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে  পালিত হয়েছে। শুক্রবার ( ৪ সেপ্টেম্বর) সকালে আদমদীঘি উপজেলা সদরের চড়কতলা কেন্দ্রীয় রাধাগোবিন্দ মন্দির ও তালসন কেন্দ্রীয় কালী মন্দির থেকে মঙ্গল শোভযাত্রা বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। অপরদিকে  সান্তাহার পৌর শহরের রথবাড়ী রাধামাধব মন্দির ও রেলওয়ে মন্দির  এবং চাঁপাপুর ইউপি’র কাঞ্চনপুর রাধাগোবিন্দ মন্দির আয়োজনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পৃথক  পৃথক এসব মঙ্গল শোভাযাত্রা’য় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অসিত দেবনাথ বাপ্পা,সাধারন সম্পাদক মিহির কুমার সরকার,পুজা উদযাপন পরিষদের উপদেষ্ঠা  বাদল মৈত্র,উদয় সরকার,সুভাষ ঘোষ,,নিতিশ পাল,সুশিল ঘোষ,পুজা উদযাপন ঐক্য ফ্রন্টের যুগ্ম আহবায়ক মৃনাল সরকার,সদস্য কানাই প্রামানিক,উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতা  প্রদীপ সরকার,রাজ কুমার সাহা মিন্টু,উত্তম ঘোষ,মদন সরকার,লক্ষন সরকার,অরুন সরকার,আনন্দ পাল,ব্যাটেল মৈত্র,জগাই কুন্ডু সহ সনাতন ধর্মালম্বী শত শত ভক্তবৃন্দ মঙ্গল শোভাযাত্রা’য় অংশ গ্রহন করেন। এছাড়াও শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মষ্ঠমী উপলক্ষে বিভিন্ন মন্দিরে কৃষ্ণ পুজা,ধর্মীয় আলোচনা,

শ্রীমদ্ভগবদগীতা পাঠ,কীর্তন ও প্রসাদ বিতরন করা হয়।