আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫-এ কৃতিত্ব অর্জনকারী শ্রীমঙ্গলের ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক সরফরাজ আহমেদ সরফু এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ।

এ ছাড়া বক্তব্য দেন কুঞ্জবন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একরামুল কবীর, উত্তরসুর কুলচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছিয়া বেগম, টিকরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক মুর্শেদা ভুঁইয়া, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী সিয়াম খন্দকার এবং দি বাডস রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শেখ সামারা করিম।

অনুষ্ঠানে উপজেলার ৪৫টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২৯ জন এসব মেধাবী শিক্ষার্থীকে উৎসাহ দিতে তাদের হাতে সম্মাননা ও সংবর্ধনা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় বক্তারা শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।

ছবির ক্যাপশন:১-২, শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মো. মুজিবুর রহমান চৌধুরী

৩-৪ শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এর শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিসহ শিক্ষার্থীরা