আজ-  ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আপনার দেওয়া তথ্যগুলো সংবাদভাষায় সাজিয়ে দিলাম। তবে প্রকাশের আগে দলীয় মনোনয়ন ও উপনির্বাচনসংক্রান্ত তথ্যগুলো একবার যাচাই করে নেওয়া ভালো। «» জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা «» অংশীজনদের মতামতের আলোকে ঢেলে সাজাবার আহ্বান টিআইবির «» শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু «» কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান «» কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা «» মৌলভীবাজারে ডিএনসির পৃথক অভিযান: চোলাইমদ ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ «» যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত «» কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত «» কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা

র‌্যাব-৯ এর অভিযানে কমলগঞ্জ থেকে ২টি এয়ারগান উদ্ধার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-পাত্রখোলা রাস্তার পেচারপুল ব্রীজের পাশে ব্যাপক তল্লাশি করে ঝোপের ভেতর থেকে একটি প্লাস্টিকের বস্তা দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২টি এয়ারগান উদ্ধার করেছে। গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযান পরিচালিত হয়। ব পেচারপুল ব্রীজের দক্ষিণ দিকে রাস্তার পূর্ব পাশে থাকা তাৎক্ষণিকভাবে উদ্ধারকৃত আলামতের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি, এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
 
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে কমলগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে বলে র‌্যাব-৯ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।