আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে শুক্রবার বিকাল সাড়ে ৩টায় বিদ্যালয় প্রাঙ্গনে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালমা আহমেদ এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক কামরুন্নাহার কেয়ার এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্ধীপ তালুকদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র সদস্য শিক্ষক দুরুদ আহমদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুর হক বাবর, উপজেলা বিএনপি’র যুগ্ন আহ্বায়ক আবুল হোসেন, বিদায়ী শিক্ষক হেদায়েতুন্নেছা বেগম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মোশাহিদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ৬ জন শিক্ষার্থীর রত্নগর্ভা মাসহ ৬ জন কৃতি শিক্ষার্থী ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককের বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।