আজ-  ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ও বিশ্ব বাস্তবতা «» অংশীজনদের মতামতের আলোকে ঢেলে সাজাবার আহ্বান টিআইবির «» শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু «» কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যের উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান «» কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা «» মৌলভীবাজারে ডিএনসির পৃথক অভিযান: চোলাইমদ ও গাঁজা উদ্ধার, গ্রেপ্তার-২ «» যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ ও জমজমাট কমিউনিটি ডে অনু‌ষ্ঠিত «» কমলগঞ্জে ১০ দিনব্যাপী  মণিপুরি লিপি প্রশিক্ষণ কর্মসূচি সমাপ্ত «» কমলগঞ্জে চিরকুট লিখে তরুণীর আত্মহত্যা «» কমলগঞ্জে বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি বিষাক্ত মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার

শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত মুখপোড়া হনুমানের মৃত্যু

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় আহত একটি মুখপোড়া হনুমানের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ৬ নম্বর পুল সংলগ্ন মৌলভীবাজার রোড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় হনুমানটি।

স্থানীয় সিএনজি চালক অখিল মালাকার সড়কের পাশে আহত অবস্থায় হনুমানটিকে পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। তিনি হনুমানটির মুখে পানি দেওয়ার পাশাপাশি সেটিকে বাঁচানোর চেষ্টা করেন। পরে বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে জানান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে পৌঁছে আহত হনুমানটিকে উদ্ধার করেন। পরে তারা হনুমানটিকে শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হনুমানটিকে মৃত ঘোষণা করেন। সজল দেব জানান, হনুমানটি একটি প্রাপ্ত বয়স্ক ছিল এবং সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

পরে মৃত মুখপোড়া হনুমানটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ছবির ক্যাপশন: ১ শ্রীমঙ্গলে সড়কের পাশে আহত অবস্থায় হনুমানটি

২-৪ আহত অবস্থায় মুখপোড়া হনুমানটি সজল দেব এর কোলে