আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

মৌলভীবাজারে অনলাইন জুয়ার বিরুদ্ধে তালামীযের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ 

মৌলভীবাজারে অনলাইন জুয়ার বিরুদ্ধে তালামীযের জনসচেতনতামূলক লিফলেট বিতরণ 

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার।।

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার আওতাধীন ৩নং কামালপুর ইউনিয়ন শাখার উদ্যোগে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ঘটিকায় নতুন ব্রীজ বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাছুম হাজারি, সহ সাধারণ সম্পাদক আহমেদ জিসান জোসেফ, প্রচার সম্পাদক রিয়াদ বখস, প্রশিক্ষণ সম্পাদক শাকিল আহমদ, শহর শাখার দায়িত্বশীল সাইম আহমদ রাহিম, কামালপুর ইউনিয়ন  শাখার সাধারণ সম্পাদক রায়েল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাফি আহমদ, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম, অর্থ সম্পাদক ইসমাইল মাহমুদ মাসুম, নওমৌজা বাড়ন্তি দাখিল মাদ্রাসা  শাখার সভাপতি রাকিবুল হাসান সাকিব, সাধারণ সম্পাদক ইরফান আহমদ, প্রমুখ। 

পর্যায়ক্রমে ইউনিয়নের প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাজারে অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে দায়িত্বশীলরা জানিয়েছেন।