আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা «» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের

মৌলভীবাজারে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সচেতনতামূলক একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মোঃ মিজানুর রহমান মিজান, স্থানীয় সরকার এর উপ পরিচালক রুবেল মাহমুদ, পুলিশ সুপার মো মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসা.শাহীনা আক্তার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মামুনুর রশীদ প্রমুখ। কর্মসূচিতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি সফল করার লক্ষ্যে জেলা প্রশাসক কার্যালয় এর সামন থেকে পরিস্কার অভিযান শুরু করে শহরের বিভিন্ন গ্ররুত্বপূর্ন স্থানে এ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে কার্যকর প্রদক্ষেপ গ্রহন করা হয়। এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।