আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

সালেহ আহমদ (স’লিপক):

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত বহুভাষাবিদ ড. সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, কবিতাপাঠ, সৈয়দ মুজতবা আলী সস্মানন প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবি হারুন চৌধুরী প্রথম কাব্যগ্রন্থ “চেতনার প্রান্তসীমায়” এবং লেখক অমিতা মজুমদার এর ছোটগল্প “জল আয়না” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানী ঢাকার বিশ্বসাহিত্য কেন্দ্রে বিশ্ব কবিমঞ্চ আয়োজনে প্রথম পর্বে  আলোচনা সভায় বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় আহবায়ক কবি পুলক কান্তি ধরের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক নিরঞ্জন অধিকারী। সৈয়দ মুজতবা আলীর উপর প্রবন্ধ পাঠ করেন লিলি শেঠ। অধ্যাপক ডা. কল্যাণ বড়ুয়া, শেগুফতা রব্বানী, আদিবাসী নেতা পিডিশন প্রধান, এডভোকেট গোলাম কিবরিয়া, দেবস্মিতা দে প্রমুখ আলোচনা করেন।

কবিতাপাঠ করেন কবি মোস্তফা দুলাল, মাহবুবুর রহমান, আশফাকুজ্জান, জেসমিন দীপা, শহীদুল জয়, রীনা পন্ডিত, রাজিয়া সুলতানা পিংকি, রনি উইলিয়াম গোমেজ,  মোনায়েম খান। আবৃত্তি করেন আবৃত্তিঘর এর মীম, দোহা, মাহিরা, সারাহ্, মিরহা, জুন।

উদ্বোধনী সঙ্গীত করেন বিপাশা বনিক। সঙ্গীত পরিবেশন করেন এসএস সঙ্গীত চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠাতা প্রসাদ দাস, পুস্পাদাস, মোঃ সাইফুল ইসলাম রুমি। যন্ত্র সংগীত তবলা  পার্থ সাথী দাস।

নৃত্য পরিবপশন করেন অকিড একাডেমির নৃত্য শিল্পীরা। একক নৃত্য পরিবেশন করেন অংকিতা। দলীয় নৃত্য পরিবেশন করেন অস্পা, মিশিতা, কেকা, সকাল, পিউ। নৃত্য পরিচালনায় ছিলেন করবী বড়ুয়া।

অনুষ্ঠানের শুরুতে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটির সদস্য রূপালী বড়ুয়ার স্বামী জুয়েল বড়ুয়ার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। সমগ্র অনুষ্ঠানমালা সঞ্চালনায় ছিলেন রূপালী বড়ুয়া।