আজ-  ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৭শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র জাতীয় সম্মেলন সফল করার আহবান ; «» পূবালী ব‍্যাংক পিলএলসি মৌলভীবাজার শাখার উদ‍্যােগে ক‍্যাশলেস বাংলাদেশ লেনদেন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বিশ্ব দৃষ্টি দিবস ২৬ পালিত «» শ্রীমঙ্গলে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» বগুড়া আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা «» শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কমলগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভা অনুষ্ঠিত «» মৌলভীবাজারে বেইজমেন্টে পার্কিংয়ের বদলে দোকান! «» শমসেরনগরে বিচারাধীন মামলার বিরোধীয় জমিতে ঘর নির্মাণের চেষ্টা «» মৌলভীবাজারে ইয়াবা ব্যবসায়ী নারীসহ গ্রেপ্তার-২ «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

গীতা রানী কানুর মুক্তির দাবিতে রাজনগরে চা শ্রমিকদের কর্মবিরতি
৫০০ টাকা দৈনিক মজুরি, ভূমির অধিকার ও মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : চা শ্রমিক নেত্রী গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে মৌলভীবাজারের রাজনগর চা বাগান। গীতা রানী কানুর মুক্তি ও চা শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে বাগানের সর্বস্তরের শ্রমিকরা কর্মবিরতি পালন করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজনগর চা বাগানে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা গীতা রানী কানুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি, শ্রমিক নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণের দাবি জানান। এছাড়া চা শ্রমিকদের ভূমির অধিকার নিশ্চিত করা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল এবং প্রশাসন নিয়োগের মাধ্যমে নিরপেক্ষ কমিটির অধীনে ইউনিয়নের নির্বাচন দেওয়ার দাবিও জানানো হয়। বাগান পঞ্চায়েত সভাপতি মন্টু নুনিয়া-এর সভাপতিত্বে এবং নারায়ণ গড়াইত-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি বিপ্লব মাদ্রাজি পাশি, বাগানের সেকেন্ড পঞ্চায়েত দুলন অলমেট, মধু রজক, বাবুল পাশী মেম্বার, রাধামহন নুনিয়া, মহিলা সদস্য গাংগাজলি নুনিয়া, বাসন্তি রবিদাস ও রাধা জলি নুনিয়া প্রমুখ। বক্তারা বলেন, গীতা রানী কানুর নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং চা শ্রমিক নেতৃবৃন্দের ওপর দায়ের করা মামলা প্রত্যাহার করতে হবে। একই সঙ্গে চা শ্রমিকদের ন্যায্য মজুরি, ভূমির অধিকার ও সাংগঠনিক অধিকার নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, শ্রমিকদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো উপেক্ষা করে তাদের অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দাবি আদায়ে প্রয়োজন হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও তারা ঘোষণা করেন। মানববন্ধন শেষে চা শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বাগানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় গীতা রানী কানুর মুক্তি, মামলা প্রত্যাহার ও শ্রমিকদের দাবি বাস্তবায়নের দাবিতে বিভিন্ন শ্লোগান দেন আন্দোলনকারীরা।