আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

 বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানা পুলিশ চোরাই পিতলের তৈরী গণেশ মূর্তি প্রতারনার মাধ্যমে সোনার মূর্র্তি চালিয়ে বিক্রির প্রস্ততি কালে নারীসহ ৪জনকে গ্রেফতার করেছে। গত মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামস্থ জনৈক আব্দুল মজিদের বসত বাড়ি থেকে তাদের গ্রেফতার ও মূর্তি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিড়া গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে হোসেন আলী (৪৫) তার সহোদর ভাই শহিদুল ইসলাম (৪৮),শহিদুল ইসলামের স্ত্রী খুশি আক্তার (৩২) এবং আদমদীঘি উপজেলার ছোট আখিড়া গ্রামের আব্দুল মজিদের স্ত্রী মালা বিবি ওরফে টপি (৩৮)। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার দিবাগত রাত ৯টা দিকে আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউনিয়নের ছোট আখিড়া জনৈক আব্দুল মজিদের বসত বাড়িতে একটি চক্র পিতলের গণেশ মূর্তি সোনার মূর্তি বলে প্রতারণার মাধ্যমে বিক্রির প্রস্ততি চলছে। এমন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানা পুলিশ উল্লেখিত বাড়িতে অভিযান চালান। অভিযানে একটি পিতলের তৈরী দ্বিখন্ডিত গণেশ মূর্তি যার গায়ে স্বর্ণের প্রলেপ সাদৃশ্য আবরণকৃত আনুমানিক দেড় কেজি ওজনের মূর্তি উদ্ধার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু করে গ্রেফতারকৃতদের  বুধবার ( ১৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।