বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার আদমদীঘিতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ফেলে অবৈধ ভাবে মাছ শিকারের সময় ১৭৫০ ফিট লম্বা ৩৫টি জাল জব্দ করা হয়েছে। আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় উপজেলার নশরতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব নিষিদ্ধ জাল জব্দ ও উদ্ধার করে। জানা যায়, উপজেলার নশরতপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে চায়না দুয়ারী জাল ফেলে অবাধে ছোট মাছ শিকার করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নশরতপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে ১৭৫০ ফিট লম্বা ৩৫টি জাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। শনিবার উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের উপস্থিতিতে জব্দকৃত চায়না দুযারি জাল গুলো নশরতপুর ইউনিয়ন পরিষদের সামনে প্রকাশ্যে অগ্নিসংযোগের মাধ্যমে পুড়ে ধ্বংস করা হয়। এ সময় নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, আদমদীঘি উপজেলা কোকো পরিষদের সভাপতি জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রানা আহম্মেদ সহ গ্রাম পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।






