আজ-  ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রতিভা প্রকাশ লেখক সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে স্বপ্ন শহর প্রপার্টিজ লিমিটেডের বিজনেস কনফারেন্স ও সেলিব্রেশন অনুষ্ঠিত «» শ্রীমঙ্গল বই পড়া উৎসবের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় «» ১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন «» আবারো হাফিজার সভাপতি হাসান সম্পাদক «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান «» বগুড়া আদমদীঘিতে ১৭৫০ ফিট নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ «» ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে «» নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১৩ বছর পর আজিজুল হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর থানার একটি মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড, দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং চার আসামিকে খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) এ রায় ঘোষণা করা হয়।
মৌলভীবাজারের অতিরিক্ত দায়রা জজ আদালত-১-এর বিচারক ফাহমিদা খাতুন এ রায় ঘোষণা করেন। আদালত সূত্রে জানা যায়- দায়রা মামলা নং-৪১/২০১৪, জিআর নং-৯৫/২০১৩ (রাজনগর) মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- রাজনগর উপজেলার মুনিয়ার পাড় গ্রামের মোস্তাকিন মিয়ার পুত্র রুবেল মিয়া ও রুমন মিয়া। এর মধ্যে রুবেল মিয়া বিজ্ঞ আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে বিদেশে পলাতক। একই মামলায় আব্দুল মন্নাফ এর পুত্র জয়নাল আবেদীন ও জহির উল্লাহ পুত্র রিপন মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরদিকে মামলার চার আসামি- তাহির উল্লাহ পুত্র স্বপন মিয়া, মৃত: চান মিয়া এর পুত্র জাহির মিয়া, মৃত: বাহার উল্লার পুত্র কমরু মিয়া ও কমরু মিয়ার পুত্র ফয়সল মিয়াকে আদালত খালাস দিয়েছেন। ঘটনার বিবরনে জানাগেছে- নিহত আজিজুল হক (৪৫) এলাকায় পঞ্চায়েত হিসাবে আসামীদের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করায় পরিকল্পনা অনুযায়ী জয়নাল মিয়ার নেতৃত্বে বিগত ২০১৩ সালের মে মাসের ৪ তারিখে রুবেল মিয়া, রিপন মিয়া, রুমন মিয়া, স্বপন মিয়া, কমরু মিয়া, ফয়সল মিয়া, জাহির উল্লাহ, জাকির হোসেন, @ রাজু, জহির মিয়াসহ আসামীগণ একজোট হয়ে প্রাণনাশক অস্ত্রদিয়ে তার বসতঘরে প্রবেশ করে গুরুতর জখম করতে থাকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে বিগত ০৫/০৫/২০১৩ইং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষনা করেন। এ ঘটনায় তার স্ত্রী রাবেয়া বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে রাজনগর থানায় মামলা দায়ের করেন। পরে ২০১৪ সালে মামলার বিচারকার্য শুরু হয়। দীর্ঘ ১৩ বছর পর মামলায় রায় দেন বিজ্ঞ আদালত। অপরদিকে, আইনের সাথে সংঘাতে জড়িত শিশু আইনে এ ঘটনায় জাকির হোসেন, @ রাজু (১৫)-এর বিরুদ্ধে কিশোর আদালতে পৃথক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে। মামলার রায়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন- মৌলভীবাজারের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আব্দুল ওয়াহিদ। এবং আসামী পক্ষের আইনজীবী হিসাবে ছিলেন- মোঃ সানোয়ার হোসেন। এদিকে রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ও যাবজ্জীবন সাজা প্রাপ্ত দুই জন আসামি উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি রুবেল মিয়া পলাতক।