আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- সিলেট ওসমানীনগর থানাধীন- ইব্রাহীমপুর গ্রামের মোঃ নজরুল ইসলাম খান (৪১), এবং কুলাউড়া উপজেলার ৮নং ইউনিয়নের মনরাজ গ্রামের মুমিন মিয়া প্রকাশ মনা (১৯), রোববার (২০ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া ও মৌলভীবাজার সদর থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ এসব মাদকদ্রব্য উদ্ধার করে। প্রথম অভিযানে, রাত সাড়ে ৮টার দিকে জেলা গোয়েন্দা শাখার এসআই হীরক চক্রবর্তীর নেতৃত্বে কুলাউড়া থানাধীন ৮ নং ইউনিয়নের মনরাজ এলাকায় পলাতক আসামি কাউছার মিয়ার বসতবাড়িতে অভিযান চালিয়ে মুমিন মিয়া প্রকাশ মনাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৫৫ পিস এবং পলাতক কাউছার মিয়ার হাত থেকে পড়ে যাওয়া প্যাকেট থেকে ১৫০ পিস, সর্বমোট ২০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। দ্বিতীয় অভিযানে, রাত আনুমানিক পৌনে ৯টার সময় জেলা গোয়েন্দা শাখার এসআই মোহাম্মদ আজিজুল গাফফারের নেতৃত্বে মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন সিটি কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে মোঃ নজরুল ইসলাম খানকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ১৪০ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, এ ঘটনায় গ্রেফতারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি কাউছার মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।