আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

মৌলভীবাজার সদর উপজেলার উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. বৃহস্পতিবার মাদরাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।

অনুষ্ঠানে আলোচনা করেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ হাবিবুর রহমান, মুফতি মাওলানা ফারুক মিয়া, মুফতি মাওলানা শাহ মোজাহিদ আলী আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব,মাওলানা মুফতি মোঃ মুজিবুর রহমান  মাওলানা ক্বারী নজরুল ইসলাম, মোঃ সাদ্দাম হোসেন প্রমুখ।

আলোচকবৃন্দ তাঁদের বক্তব্যে ইসলামী শিক্ষা অর্জনের গুরুত্ব, আদব-আখলাক, আমল-আখলাক ও নৈতিক চরিত্র গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি কুরআন-হাদিসের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনার আহ্বান জানান।

অনুষ্ঠানের প্রথম পর্বে আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের ছবক প্রদান করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ।

সবশেষে দেশ, জাতি, মাদরাসা ও শিক্ষার্থীদের কল্যাণ, সফলতা ও সমৃদ্ধি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিরনী বিতরণের মাধ্যমে ছব