আজ-  ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান «» বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» বগুড়ায় ট্রাক-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত «» উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসায় আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন «» বগুড়া আদমদীঘি আইপিজে উচ্চ বিদ্যালয়ে এমপিকে সংবর্ধনা «» ন্যায়ভিত্তিক সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে  «» বড়পীর হযরত আব্দুল কাদির জিলানী (রহ.)-এর ঈসালে সাওয়াব উপলক্ষে কমলগঞ্জে আগামীকাল বুধবার দোয়া মাহফিল «» নেতা নয়, জনগণের সেবক হয়ে থাকতে চান আহমেদ সাদিক «» মৌলভীবাজারে সেডো স্ট্রাইক কারাতে একাডেমির গ্র্যান্ড ওপেনিং ও কারাতে সেমিনার «» রাতে শ্রীমঙ্গল পৌর এলাকায় পৌর প্রশাসকের পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি

বগুড়ায় প্রেস কাউন্সিলের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বগুড়া) প্রতিনিধি:

গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বগুড়ায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (২৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার  সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে এবং বগুড়া জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা সার্কিট হাউজের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বগুড়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেন। কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আবদুল হাকিম। উদ্বোধনী বক্তব্যে তিনি গণমাধ্যমে অপপ্রচার ও অপসাংবাদিকতা প্রতিরোধে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণমাধ্যম-সংক্রান্ত আইন, বিধি-বিধান ও আচরণবিধি যথাযথভাবে অনুসরণ এবং প্রয়োগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বগুড়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়ার পুলিশ সুপার (পিপিএম) মির্জা সায়েম মাহমুদ। স্বাগত বক্তব্য দেন বগুড়ার সিনিয়র তথ্য অফিসার। কর্মশালার প্রথম সেশনে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (যুগ্মসচিব) মো. আব্দুস সবুর। তিনি ‘গুজব, ভুয়া খবর ও ঘৃণাত্মক বক্তব্য পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি অনুসরণ এবং সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য’ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

প্রশিক্ষণে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, তথ্য যাচাই, গুজব ও ভুয়া খবর শনাক্তকরণ, সাংবাদিকতার নৈতিকতা এবং গণমাধ্যম-সংক্রান্ত আইন ও আচরণবিধি নিয়ে আলোচনা করা হয়। পরে মুক্ত প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকরা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন এবং সংশ্লিষ্টরা তার উত্তর দেন।  উক্ত কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।