আজ-  ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত «» আদমদীঘিতে প্রশাসন ফুটবল টুর্নামেন্টে ছাতিয়ানগ্রামকে হারিয়ে ফাইনালে আদমদীঘি সদর «» মৌলভীবাজারে এলপিজি গ্যাস বিক্রিতে লাইসেন্স যাচাই, ব্যবসায়ীদের সতর্ক «» দ্বিমুখ্যাছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানিয়ারচর জোনের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠিত «» মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন «» ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে শুভেচ্ছা!  «» মৌলভীবাজারে মুসলিম তরুণীদের টার্গেট করে হিন্দু যুবকের গোপনে একাধিক ভিডিও ধারণের অভিযোগ «» মৌলভীবাজারে দুরুদ মিয়া হত্যা মামলায় ১ জনের মৃত্যুদণ্ড, ৭ জন খালাস। «» চা-বাগানে দুর্গা পূজায় উৎসব বোনাস প্রদানে অনিয়মের অভিযোগ চা-শ্রমিক সংঘের «» বগুড়া আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনার সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

  (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে এনএসডিএস সার্বিক ব্যবস্থাপনায় ও নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হল রুমে  বুধবার দুপুরে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে “মাদকাসক্তির জন্য পরিবারের অসচেতনতায় প্রধানত দায়ী” বিষয়ক আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা, মাদক বিরোধী শোভাযাত্রা এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডলের সভাপতিত্বে ও এনএসডিএস এর মহাসচিব আব্দুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, এনএসডিএস এর চেয়ারম্যান আব্দুল মজিদ, সদস্য নুর রায়হান মুন, আকরাম হোসেন, আনোয়ার হোসেন,জেলা সমন্বয়কারী এম আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।