আজ-  ১৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» রাজনগরে অনলাইন জুয়া চক্রের ১ জন সদস্য গ্রেফতার «» তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরপুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন; বসতঘরে সংস্কার কাজে বাঁধায় দুভোর্গে পরিবার «» শ্রীমঙ্গলে বৈদ্যুতিক তারে স্পৃষ্ট হয়ে বিপন্ন সোনালী হনুমানের মৃত্যু «» দেশে ফেরা সহপাঠী মাওলানা আবুল হোসেনকে ঘিরে কামিল ২০০৮ ব্যাচের মিলনমেলা ।  «» লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি «» আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা «» বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত  «» বগুড়া আদমদীঘিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম «» কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

মৌলভীবাজারে আলোচিত কলেজছাত্র নাঈম হত্যা মামলায় প্রধান আসামি নুরুলসহ ৪ জনের ফাঁসি, দুই আসামি পলাতক, খালাস-৫,


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র রেজাউল করিম নাঈম (২২) হত্যা মামলায় প্রধান আসামি নুরুল ইসলামসহ চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের জেলা ও দায়রা জজ মোহাম্মদ রবিউল আউয়াল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন। মৃত্যুদন্ডপ্রাপ্তরা হলেন- প্রধান আসামী মো: নুরুল ইসলাম, মো: সাইমন ইসলাম, নাহিদুল ইসলাম রনি, আনোয়ার হোসেন। এর মধ্যে নাহিদুল ইসলাম রনি, আনোয়ার হোসেন পলাতক রয়েছেন।
বিগত ২০২৩ সালের ৭ নভেম্বর সন্ধ্যায় মা-বাবা ও বোনের সামনে নিজ বাসায় হামলার শিকার হন কলেজছাত্র নাঈম। দেশীয় অস্ত্র নিয়ে বাসায় প্রবেশ করে তাঁকে হত্যার অভিযোগ ওঠে প্রতিবেশী নুরুল ইসলাম ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত নাঈমকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৮ নভেম্বর ভোরে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় নুরুল ইসলাম (৫৫)-কে প্রধান আসামী নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫জনকে আসামী করে মৌলভীবাজার মডেল থানায় গত ৯ নভেম্বর মামলা (নং-০৮/৩৪০, তারিখ : ০৯/১১/২০২৩ইং) দায়ের করা হয়। মামলার অন্যান্য আসামীরা হলেন- প্রধান আসামী নুরুল ইসলাম এর পুত্র মোঃ রনি মিয়া (২৩), কাদির মিয়ার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৪), ইদন মিয়ার পুত্র সোহান মিয়া (১৯), আব্দুল আজিজ এর পুত্র মোঃ সাইমন ইসলাম (২১), ইদন মিয়ার পুত্র মোঃ ইমন মিয়া (২১), আলামিন মিয়া (২০)-পিতা অজ্ঞাত, সাকিল হোসেন (২১) পিতা- অজ্ঞাত, প্রধান আসামী নুরুল ইসলাম এর স্ত্রী পারভীন বেগম (৪৫), কন্যা জেসি আক্তার (২০)সহ অজ্ঞাতনামা ৪/৫জন।
ঘটনার প্রায় তিন বছর পর মামলার বিচারিক কার্যক্রম শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, চার আসামির মৃত্যুদণ্ড এবং পাঁচ আসামির খালাসের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। তিনি আরও বলেন, দ্রুত বিচারপ্রক্রিয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি হয়েছে।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট কামরুল ইসলাম ও অ্যাডভোকেট আবুল হায়দার মো. তারিক।অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শেখ হাবিবুর রহমান রায়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আমরা আসলে এতে সন্তুষ্ট নই। এর আগে কোনো পর্যবেক্ষণ করা হয়নি। কোনো ধরনের পর্যবেক্ষণ ছাড়াই এটা দিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে সাক্ষীদের কোনো পর্যবেক্ষণ না করেই তাঁদের সাক্ষ্য নেওয়া হয়েছে।

ছবি সংযুক্ত।