(বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘিতে এনএসডিএস সার্বিক ব্যবস্থাপনায় ও নসরতপুর মহিলা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে নসরতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে হল রুমে বুধবার দুপুরে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে “মাদকাসক্তির জন্য পরিবারের অসচেতনতায় প্রধানত দায়ী” বিষয়ক আন্তঃ উপজেলা বিতর্ক প্রতিযোগিতা, মাদক বিরোধী শোভাযাত্রা এবং মাদক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নশরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা মন্ডলের সভাপতিত্বে ও এনএসডিএস এর মহাসচিব আব্দুল আলীম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম, এনএসডিএস এর চেয়ারম্যান আব্দুল মজিদ, সদস্য নুর রায়হান মুন, আকরাম হোসেন, আনোয়ার হোসেন,জেলা সমন্বয়কারী এম আব্দুর রাজ্জাক প্রমুখ। অনুষ্ঠানে প্রায় ২৫০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বগুড়া আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন
Catagory : সারা দেশ | তারিখ : সেপ্টেম্বর, ৩০, ২০২৬, ১:৪৬ অপরাহ্ণ • ৪ বার পঠিত






