আজ-  ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» দেশে ফেরা সহপাঠী মাওলানা আবুল হোসেনকে ঘিরে কামিল ২০০৮ ব্যাচের মিলনমেলা ।  «» লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি «» আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা «» বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত  «» বগুড়া আদমদীঘিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম «» কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক  «» লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক «» কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ «» কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ «» কথিত ২০০ কোটি টাকার কয়েনসহ জব্দ নানা সরঞ্জাম সীমানা পিলার বিক্রির নামে

কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে বগির হুক ছিঁড়ে প্রায় ৪ ঘন্টা আটকা  ছিল পাহাড়িকা এক্সপ্রেস। শুক্রবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে সোয়া ৫টার দিকে বিকল্প ইঞ্জিন দিয়ে বগি সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভিবিক হয়।এর আগে সকালে সিলেট রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশে ট্রেনটি ছেড়ে যায়।জানা যায়, চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশের পর বগির হুক ছিঁড়ে যায়। এরপর ৯টি বগি নিয়েেট্রেনের ইঞ্জিন শ্রীমঙ্গল স্টেশনে চলে যায়। বাকী ৭ টা বগি বনের ভেতরে আটকে পড়ে। পরে বিকল্প ইঞ্জিন এনে বিকেল সোয়া ৫টার দিকে বাকী বগিগুলো উদ্ধার করা হয়।

এ দুর্ঘটনায় প্রায় ৪ঘন্টা বনের ভেতরে আটকা পড়েন ট্রেনের ৭টি বগির যাত্রীরা। দীর্ঘসময় আটকা থাকায় দুর্ভোগ পোহাতে হয় তাদের। তবে সোয়া ৫টা থেকে বগিগুলো উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন।