আজ-  ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» দেশে ফেরা সহপাঠী মাওলানা আবুল হোসেনকে ঘিরে কামিল ২০০৮ ব্যাচের মিলনমেলা ।  «» লন্ডনে এমপি সরোয়ার আলমগীরের সাথে মতবিনিময়: প্রবাসীদের সম্মান-নিরাপত্তা ও কালুরঘাট সেতু’র কাজ দ্রুত দৃশ্যমান করার দাবি «» আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে কমলগঞ্জে এমপি হাজি মুজিবের সাথে পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা «» বগুড়া আদমদিঘীতে বিএনপির কর্মী সমাবেশে অনুষ্ঠিত  «» বগুড়া আদমদীঘিতে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে আসলেন মোমেনুর রহমান তালুকদার মীম «» কমলগঞ্জের লাউয়াছড়ায় পাহাড়িকা ট্রেনের বগির হুক ছিঁড়ে আটকা ; ৪ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক  «» লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক «» কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ «» কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপন ও চারা বিতরণ «» কথিত ২০০ কোটি টাকার কয়েনসহ জব্দ নানা সরঞ্জাম সীমানা পিলার বিক্রির নামে

লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন, ৩ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় চলন্ত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বগির সংযোগ হুক ছিঁড়ে যাওয়ায় মাঝপথে বগি বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে সিলেটের সঙ্গে চট্টগ্রাম ও ঢাকার রেল যোগাযোগ প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে।

শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে সিলেট থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শিপলু সূত্রধর জানান, ট্রেনটির মাঝামাঝি অংশের সংযোগ বিচ্ছিন্ন হয়ে সামনের সাতটি বগি নিয়ে ইঞ্জিন কয়েক কিলোমিটার এগিয়ে যায়। পেছনে নয়টি বগি মাগুরছড়া এলাকায় আটকা পড়ে।

পরে বিষয়টি জানতে পেরে ট্রেনটি পেছনের দিকে ফিরিয়ে আনা হয়। এরপর বিচ্ছিন্ন বগিগুলোর সঙ্গে ইঞ্জিনের সংযোগ স্থাপনে মেরামত কাজ শুরু করা হয়।

প্রায় তিন ঘণ্টার চেষ্টায় বিকেল ৫টা ২০ মিনিটের দিকে সংযোগ হুক লাগানোর কাজ শেষ হয়। পরে পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গলের উদ্দেশে যাত্রা করে। শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছানোর পর ট্রেনটির আরও কিছু কারিগরি কাজ করার কথা জানান রেলওয়ে কর্মকর্তারা।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, লাউয়াছড়ায় পাহাড়িকা এক্সপ্রেস আটকে থাকায় ওই রুটে অন্য ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

জানাযায়, এসময় ভানুগাছ স্টেশনে জয়ন্তিকা এক্সপ্রেস এবং শ্রীমঙ্গলে সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আটকা পড়ে।

ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে যাত্রীরা আটকা পড়ে দুর্ভোগে পড়েন। বিশেষ করে চট্টগ্রামগামী যাত্রীদের ভোগান্তি বেশি হয়।

সংযোগ মেরামতের পর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রেল চলাচল স্বাভাবিক হতে শুরু করে।