আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে প্রতিযোগিতা,পুরস্কার বিতরণী, দোয়া  অনুষ্ঠান সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কুমড়াকাপনে প্রতিযোগিতা, মিলাদ মাহফিল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে আতিক ফাউন্ডেশন।

হাফেজ শিক্ষার্থীদের প্রতিযোগিতায় হামদ, নাত, আল্লাহ তাআলা ও রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহিসসালামের সিফতি নাম মূখস্ত করে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্হান অর্জন করা তাদের জন্য আনন্দের বিষয়। প্রতিযোগিতায় অংশগ্রহণে এ ধরনের সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ আয়োজন ইসলামী শিক্ষা, নৈতিক মূল্যবোধ এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপদেষ্টা জনাব মুহাম্মদ আতাউর রহামন, হযরত শাহ আজম রহ. সুযোগ্য নাতি শাহ মুহাম্মদ মুজাহিদ আলী আজমী সাহেব, মাদরাসা প্রধান শিক্ষক হাফিজ কারী খন্দকার তোফায়েল আহমদ সিপু, ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা আতিকুর রহমান শান্ত, সভাপতি রুজেল আহমদ, সম্পাদক হিফজুল রহমান, মুহাম্মদ ফেরদৌস আহমদ,সায়েল আহমদ, মান্না আহমদ প্রমূখ। 

হাফেজ শিক্ষার্থীদের নিয়ে এমন একটি সুন্দর ও প্রশংসনীয় অনুষ্ঠান আয়োজন করায় আতিক ফাউন্ডেশন, কুমড়াকাপন, কমলগঞ্জের সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে।

আশা করা যায়, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং নতুন প্রজন্মের মধ্যে ইসলামী শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা জাগ্রত করতে সহায়ক হবে।

আল্লাহ তাআলা আতিক ফাউন্ডেশনের এ মহতী উদ্যোগ কবুল করুন এবং সংশ্লিষ্ট সকলকে উত্তম প্রতিদান দান করুন। আমিন।