আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৩তম ফ্রি মেডিকেল ক্যাম্প


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ৪৩তম ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এ ক্যাম্পে ১০০ জন অসহায় নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করা হয়। শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্টের আয়োজনে এবং সাব্বির করিম ফাউন্ডেশন অব মৌলভীবাজারের অর্থায়নে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৬নং একাটুনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী। এ সময় ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্টের পরিচালক গিয়াস আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে ছালিমুন নেছা ফ্রি প্রাইমারি হেলথ কেয়ার ট্রাস্ট নিয়মিতভাবে প্রতি মাসে অসহায় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং ওষুধ বিতরণ করে আসছে। এরই ধারাবাহিকতায় ৪৩তম এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং আর্থিকভাবে অসচ্ছল রোগীদের চিকিৎসাসহায়তা প্রদান করাই ট্রাস্টের মূল লক্ষ্য। নিয়মিত এ কার্যক্রমের মাধ্যমে অসহায় মানুষের স্বাস্থ্যসেবায় অবদান রেখে চলেছে প্রতিষ্ঠানটি।