আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

শ্রীমঙ্গলে চা বাগানের দেড় শতাধিক শিশুকে নতুন পোশাক দিল অঙ্গীকার

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে দিতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করেছে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ। শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের নাচঘরে আয়োজিত অনুষ্ঠানে দেড় শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলতলা চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কল্যাণ দাস।

সংগঠনের সভাপতি মো. খালেদ মোশাররফের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ছায়ফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মাওলানা এম এ রহিম নোমানি, সিনিয়র সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমদ, সদস্য সাংবাদিক সঞ্জয় কুমার দে, কোষাধ্যক্ষ শেখর বৈদ্য কানন এবং চা বাগানের স্টাফ রিতেশ রঞ্জন ব্যানার্জি। এ সময় সংগঠন ও চা বাগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

এদিকে, একই দিন রাত ৯টায় শ্রীমঙ্গলের একটি অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত পৃথক অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ গুনি শিক্ষক নির্বাচিত হওয়ায় মোহাম্মদ আল-আমিনকে সম্মাননা স্মারক প্রদান করে অঙ্গীকার সামাজিক ও সাহিত্য পরিষদ, শ্রীমঙ্গল।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ সারোয়ার জাহান জুয়েল, সাবেক সভাপতি নুপেশ ঘোষ, দ্বিগ্বিজয় রায় আকাশ ও সুদীপ্ত দেসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

আয়োজকেরা জানান, উৎসবের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ছবির ক্যাপশন: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানের দরিদ্র ও অসহায় পরিবারের শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ