আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

কমলগঞ্জে হিউম্যান রাইজ ফাউন্ডেশনের নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্র নির্মাণ কাজের উদ্বোধন। 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শনিবার(১০ অক্টোবর)  প্রান্তিক ও স্বল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা, নারীর অধিকার ও ক্ষমতায়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ এবং বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ হিউম্যান রাইজ ফাউন্ডেশন এর দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় নিজস্ব অফিস সমন্বয় কেন্দ্রের উদ্বোধন করেন আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন। । 

দুরবর্তী ও দূর্গম এলাকা,চা বাগান বা সীমান্তবর্তী গ্রামের স্বল্প ও নিম্ন আয়ের তথা সব শ্রেণী পেশার মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিতে কমলগঞ্জে এ সংস্থার উদ্যোগ ও অর্থায়নে  কুরমা -মৌলভীবাজার সড়ক সংলগ্ন  ঘোড়ামারা এলাকায় খুব শীঘ্র শুরু হচ্ছে  প্রস্তাবিত হিউম্যান রাইজ মাইক্রো হসপিটাল।হিউম্যান রাইজ ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকেন্দ্র শর্ম্মার সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক দীগেন্দ্র শর্ম্মার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগ,সিলেটের প্রাক্তন পরিচালক ডাঃ গৌর মণি সিংহ,প্রাক্তন শিক্ষক হাজী আব্দুস সালাম, বামডো সভাপতি নুর উদ্দীন আহমেদ,  সাংবাদিক শাব্বির এলাহী,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশ । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  শিক্ষক শান্ত কুমার সিংহ, সমাজকর্মী তাজ উদ্দীন আহমেদ তাজু,অবসরপ্রাপ্ত সেনা সদস্য মুজিবুর রহমান, তোফায়েল আহমেদ প্রমুখ।