আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

ইউকে জমিয়ত নেতা মাওলানা শামীম আহমদকে বিমানবন্দরে ফুলেল সংবর্ধনা

সিলেট প্রতিনিধি: যুক্তরাজ্য (ইউকে) জমিয়তের নেতা মাওলানা শামীম আহমদের দেশে আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ দক্ষিণ সুরমা উপজেলা শাখা।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের নেতৃবৃন্দ। পরে বিশাল মোটরসাইকেল শোডাউনের মাধ্যমে তাঁকে দক্ষিণ সুরমার সিলাম ইউনিয়নে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে এলাকাবাসীর উদ্যোগে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় বক্তব্য দেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা নজরুল ইসলাম, জেলা জমিয়ত নেতা মাওলানা শরিফ আহমদ শাহান, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির।

এ ছাড়া বক্তব্য দেন যুবনেতা রেজাউল করিম রাজু, জমিয়ত নেতা মাওলানা আব্দুস সালাম, ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা দক্ষিণের সহসভাপতি মাহমুদুল হাসান নোমান এবং জমিয়ত নেতা মাওলানা এনামুল হক ও মাওলানা সাইফুল হক।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাফিজ আযাদ আহমদ, ছাত্রনেতা শফিউল আলম তুহিন, তুফায়েল আহমদ মাহের, হাফিজ শামসুজ্জামান, আজিম আহমদ, শরিফ আহমদ, আব্দুল হামিদ, হাফিজ ইকরামা ও ফারুকুর রশিদ।

এ সময় দক্ষিণ সুরমা উপজেলা জমিয়ত, ছাত্র জমিয়ত ও যুব জমিয়তের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সিলাম ইউনিয়নের বিশিষ্ট মুরব্বি এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।