আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ «» শ্রীমঙ্গলে ইয়াবা ও বিদেশি মদসহ গ্রেপ্তার ৩, অভিযানে কর্মকর্তাকে কামড়। «» শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতেকমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট «» কমলগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, ছিঁড়ে ফেলা হলো প্রবেশপত্র «» সংবাদ বিজ্ঞপ্তি)))) সরকার ও দলমত-নির্বিশেষে সবার সম্মিলিত প্রচেষ্টায় ইসলামের আলোকে নাগরিকের মেীলিক অধিকার «» শ্রীমঙ্গলে ইয়াবা, বিদেশি মদ ও চাকুসহ আটক ৩ «» বড়লেখায় অসচ্ছল নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ «» মৌলভীবাজারে সড়ক পরিবহন আইন লঙ্ঘনে ৯ মামলা, জরিমানা ৯ হাজার টাকা

শ্রীমঙ্গলে মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শ্রীমঙ্গল নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা মো. মোসাব্বির আল মাসুদ।

শনিবার (১০ অক্টোবর) রাত সাড়ে ৮টায় শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

সভায় মোসাব্বির আল মাসুদ অভিযোগ করেন, একটি চক্র স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা যুবদলের নাম ব্যবহার করে মাদক ব্যবসা, পুলিশকে হুমকি এবং বিভিন্ন সড়ক, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজি করছে। রাজনৈতিক পরিচয়ের কারণে ভুক্তভোগী ব্যবসায়ীরা প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না বলেও দাবি করেন তিনি।

তিনি বলেন, সীমান্তবর্তী একটি ইউনিয়নে মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করা গেলে শ্রীমঙ্গলসহ পুরো জেলায় মাদক পাচার অনেকাংশে কমানো সম্ভব। মাদক ও চাঁদাবাজি বন্ধে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী, বিএনপি’র নেতৃবৃন্দ এবং প্রশাসনের কার্যকর সহযোগিতাও কামনা করেন তিনি।

শ্রীমঙ্গলে শান্তি, সম্প্রীতি ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে মাদকের বিরুদ্ধে তাঁর কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন মোসাব্বির আল মাসুদ।

মতবিনিময় সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিকসহ নাগরিক পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবির ক্যাপশন: 

শ্রীমঙ্গল প্রেসক্লাব মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন নাগরিক পরিষদের প্রতিষ্ঠাতা মো. মোসাব্বির আল মাসুদ।