আজ-  ৩১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

মৌলভীবাজারের জুড়ীতে গর্ভবতী মা ও নবজাতক শিশু কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক।।

মৌলভীবাজারের জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের এলবিনটিলা খাসি পুঞ্জিতে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্যসেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

আন্তর্জাতিক সংস্থা কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (বিডি-০৪৩০)-এর উদ্যোগে এ কার্যক্রম চালু করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে প্রকল্প কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমটির উদ্বোধন করেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বানী চৌধুরী।

এর আগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগী সংস্থা লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (এলডিএফ) প্রধান নির্বাহী মিসেস লাভলী সুছিয়াং। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রকল্পের সমাজকর্মী মাইকেল নংরুম।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আলিম সেলু, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ফ্যাসিলিটেটর (পিএফ) যাকোব মুনুরু দাস এবং এলডিএফের প্রকল্প সমন্বয়কারী ডেন্টিনা মারলিয়া।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্পের চেয়ারম্যান সুউইং আমলেনরং, এলডিএফের সদস্য মারশিফুল আমলেনরং, প্রকল্প ব্যবস্থাপক ডিকো সুরং, প্রকল্প পরিচালনা কমিটির সদস্য লক্ষী পঃথিমি ও ছেনমন তালাংসহ প্রকল্পের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফজলে রাব্বানী চৌধুরী বলেন, “একটি সুস্থ, সুন্দর ও সমৃদ্ধ জাতি গঠনের জন্য গর্ভবতী মায়ের সুস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, নবজাতকের যথাযথ যত্ন এবং শিশুর সঠিক বিকাশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগের মাধ্যমে শিশুদের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব নয়। এ ক্ষেত্রে পরিবার, সমাজ, স্থানীয় জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগ এবং উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। গর্ভবতী মা ও নবজাতক শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রম গ্রহণ করায় তিনি কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং লুমডনবক ডেভেলপমেন্ট ফাউন্ডেশনকে সাধুবাদ জানান।

তিনি আশা প্রকাশ করেন, এ কার্যক্রমের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতক শিশুদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাবে এবং মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।