আজ-  ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত, , «» চুক্তি মোতাবেক দুর্গাপূজার বোনাস না পাওয়ায়কমলগঞ্জে আলীনগরে তিন চা বাগান শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ «» মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ডা. আহমেদ ফয়সল জামানের বদলি, শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন «» যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত «» দৃষ্টি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সচেতনতা অপরিহার্য- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট «» মৌলভীবাজার পৌর বিএনপির পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন রাসেল আহমদ সাগর  «» মৌলভীবাজারে সুবিধাবঞ্চিতদের মাঝে ডিডাফের নগদ অর্থ এবং বস্ত্রসামগ্রী বিতরণ «» বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে বাংলাপিডিয়া ও মুক্তিযুদ্ধের জ্ঞানকোষ উদ্বোধন «» দক্ষিণ সুরমায় সিলাম সুরমা সমাজ কল্যাণ সংঘের কমিটি গঠন «» বিদেশে মৌলভীবাজার’ সংগঠনের প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ পুত্রের বিবাহ উপলক্ষে মুষ্টি মুখ ও নৈশভোজ

যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

যুক্তরাজ্যে সফররত ক্রীড়ানুরাগী, মইন উদ্দিন একাডেমির সাধারণ সম্পাদক সামীর আহমেদ শিপুর সাথে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্থানীয় সময় বেলা ২টায় যুক্তরাজ্য আগমন উপলক্ষে যুক্তরাজ্যের সেন্ট্রাল লন্ডনস্থ ঐতিহ্যবাহী তাজমহল রেস্টুরেন্টে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সভাপতি সৈয়দ করিম ছায়েম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্যে সফররত সামীর আহমেদ শিপু। তিনি সভাস্থলে পৌঁছালে তাকে উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক শুভেচ্ছা জানানো হয়।

ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক রায়হান রেহানের প্রাণবন্ত পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন এফএন ফাউন্ডেশনের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, সিপিএএম ইউকের সাধারণ সম্পাদক এবি জুনেদ, মুন্সীবাজার এসোসিয়েশন ইউকের সভাপতি খায়রুল ইসলাম।

এসময় মতবিনিময় সভায় কমিউনিটি ও ক্রীড়া ব্যক্তিত্ব ফয়জুল ইসলাম, খায়রুজ্জামান, জাকির হোসেন শিবলু, আব্দুল গণি, আবু আযান ইমরান, সালিক আহমেদ, সাইদুর রহমান, সৈয়দ আফতাব আলী পলাশ, মুবিন আহমেদ, দেলওয়ার হোসেন, তুষার নিজাম প্রমুখ বক্তব্য ও মতামত প্রদান করেন।

বক্তারা প্রবাসে নতুন প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সামীর আহমেদ শিপু তাঁর বক্তব্যে বিলেতে ক্রীড়াঙ্গনের প্রসারে ক্যামডেন টাইগার্স স্পোর্টস ক্লাবের বিভিন্ন সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসে দেশীয় খেলাধুলার ঐতিহ্য বজায় রাখতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভাপতির বক্তব্যে সৈয়দ করিম ছায়েম উপস্থিত সকল অতিথি ও নেতৃবৃন্দকে মতবিনিময় সভা সফল করার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।