আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

বরাবর

বার্তা সম্পাদক/প্রধান প্রতিবেদক/ব্যুরো প্রধান/নগর সম্পাদক

বিষয়: প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ বিষয়ে মিডিয়া কমিটি ও নাগরিক সমাজের সংগঠনগুলোর গোলটেবিল বৈঠকের সংবাদ সংগ্রহ ও প্রচার/প্রকাশ/সম্প্রচারের অনুরোধ।

প্রিয় মহোদয়,

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা।

প্রস্তাবিত সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬ পর্যালোচনা ও এ বিষয়ে মতামত প্রদানের লক্ষ্যে সম্প্রতি গঠিত ১৭ সদস্যবিশিষ্ট মিডিয়া কমিটি এবং ১৯টি নাগরিক সমাজের সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে মিডিয়া কমিটির সদস্য এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। বৈঠকটি সঞ্চালনা করবেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

গোলটেবিলের তারিখ : ১৮ অক্টোবর ২০২৬, রবিবারসময় : সকাল ১১:০০টাস্থান : মেঘমালা (লেভেল-০৫), টিআইবি, মাইডাস সেন্টারবাড়ি-০৫, রোড-১৬ (নতুন)/ ২৭ (পুরাতন), ধানমন্ডি, ঢাকা-১২০৯

*** সংবাদ সম্মেলনটিতে সশরীরে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উক্ত গোলটেবিল বৈঠকের সংবাদ ও আলোকচিত্র/ভিডিও সংগ্রহ এবং প্রচার/প্রকাশ/সম্প্রচারের জন্য আপনার প্রতিষ্ঠানের একজন প্রতিবেদক/সাংবাদিক মনোনয়ন ও চিত্রসাংবাদিক প্রেরণের জন্য অনুরোধ করছি। টিআইবির প্রতি আপনার অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা।

ধন্যবাদান্তে,

মোহাম্মদ তৌহিদুল ইসলাম

পরিচালক

আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)

মোবাইল: ০১৭১৩১০৭৮৬৮

ইমেইল: tauhidul@ti-bangladesh.org

নিম্নলিখিত সংগঠনগুলোর পক্ষে:

টেক গ্লোবাল ইনস্টিটিউট; ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ; ব্র্যাক; সাইবার সাপোর্ট ফর উইমেন অ্যান্ড চিলড্রেন প্ল্যাটফর্ম; বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট; আইন ও সালিশ কেন্দ্র; বাংলাদেশ ইন্টারনেট গভর্ন্যান্স ফোরাম; বাংলাদেশ মহিলা পরিষদ; বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন; সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন; সাইবার টিনস; ডিজিটালি রাইট; হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি; ইনস্টিটিউট ফর ইনফর্মড ডেভেলপমেন্ট; মানুষের জন্য ফাউন্ডেশন; নারীপক্ষ; অরদ্ধো ফাউন্ডেশন; দ্য টেক একাডেমি এবং ভয়েস।