আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমলগঞ্জে ৬ একর জমিতে গ্রাফটিং পদ্ধতিতে টমেটো চাষ, ৮ লাখ টাকা খরচে বিক্রির লক্ষ্যমাত্রা ৩৫ লাখ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে আধুনিক গ্রাফটিং পদ্ধতিতে ছয় একর জমিতে টমেটো চাষ করে সাফল্যের স্বপ্ন দেখছেন কৃষক মোঃ ছাদেক হোসেন। ইতোমধ্যে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা বিনিয়োগ করে ৯ থেকে ১০ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন তিনি। আগামী তিন থেকে চার মাসে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার টমেটো বিক্রির আশা করছেন এই কৃষক। ছাদেক হোসেন কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের বাসিন্দা। তিনি মাধবপুর ইউনিয়নের ধলাই চা বাগান-সংলগ্ন এলাকায় ছয় একর জমি বাৎসরিক লিজ নিয়ে টমেটো চাষ করছেন। কৃষক ছাদেক হোসেন জানান, তাঁর জমিতে গ্রাফটিং পদ্ধতিতে উৎপাদিত ১৮ থেকে ২০ হাজার টমেটোর চারা রোপণ করা হয়েছে। এ পর্যন্ত চাষাবাদে তাঁর ব্যয় হয়েছে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা। ইতোমধ্যে ৯ থেকে ১০ লাখ টাকার টমেটো বিক্রি করেছেন। আগামী তিন থেকে চার মাসে আরও ২০ থেকে ২৫ লাখ টাকার টমেটো বিক্রির প্রত্যাশা করছেন তিনি। তাঁর হিসাব অনুযায়ী, চলতি মৌসুমে মোট বিক্রি ২৯ থেকে ৩৫ লাখ টাকায় পৌঁছাতে পারে। এই টমেটোখেতে প্রতিদিন ২০ থেকে ২৫ জন নারী-পুরুষ শ্রমিক কাজ করছেন। ফলে চাষাবাদের পাশাপাশি স্থানীয় মানুষের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হয়েছে। এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম জানান, ধলাই চা বাগানের পাশে ভালো টমেটো চাষ হয়েছে বলে তিনি শুনেছেন। তিনি সরেজমিনে গিয়ে ক্ষেতটি পরিদর্শন করবেন। আধুনিক পদ্ধতিতে টমেটো চাষে কৃষক ছাদেক হোসেনের এই উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে প্রত্যাশিত বিক্রি ও লাভ নির্ভর করবে আগামী দিনের উৎপাদন, বাজারদর এবং চাষাবাদের অবশিষ্ট খরচের ওপর।