আজ-  ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের «» মৌলভীবাজারে লাইসেন্সবিহীন হোটেল-রিসোর্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসকের «» শ্রীমঙ্গল পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনে দুলাল সভাপতি, মিছির সম্পাদক «» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোবাইল ল্যাবরেটরির মাধ্যমে বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর)  নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল ল্যাবরেটরিটি বাজার মনিটরিং ও ভেজালবিরোধী এই অভিযানে নেতৃত্ব দেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ তালুকদার এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা শাকিব হোসাইন।

অভিযান চলাকালে উপজেলার বিভিন্ন বাজার মনিটরিং করা হয় এবং ৬টি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে মোট ১৭টি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করা হয়। পরবর্তীতে ল্যাবরেটরিতে এসব নমুনার ওপর ২৭টি প্যারামিটারে পরীক্ষা চালানো হয়। পরীক্ষা শেষে এর মধ্যে ৪টি নমুনায় ভেজাল ও মানহীনতার উপস্থিতি পাওয়া যায়।

ভেজাল পাওয়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে কঠোর সতর্কবার্তা দেওয়া হয় এবং নিরাপদ খাদ্য আইন মেনে ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ভেজাল খাদ্য রোধে এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।