আজ-  ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ। «» মৌলভীবাজারে চুরি হওয়া দুই গরু উদ্ধার, পিকআপসহ আটক-৪ «» মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন «» কমলগঞ্জে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের  অভিযান: ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা «» কমলগঞ্জ পৌরসভাকে নান্দনিক ও অত্যাধুনিকরূপে গড়তে চান জামায়াত মেয়র প্রার্থী সৈয়দ কয়ছর «» অমর একুশে বইমেলা ২০২৭-এ থাকছে কবি খালেক মিয়ার কাব্যগ্রন্থ ‘পাখি শুনছো ? «» কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ «» শ্রীমঙ্গলে অপহরণের চেষ্টায় হামলার অভিযোগ, এমপি ও আইজিপির হস্তক্ষেপ কামনা «» ‎নাজিম উদ্দিন রাজু সভাপতি, কয়েছ আহমদ সাধারণ সম্পাদক «» বাঙালি জাতির আদি ইতিহাস ঐতিহ্য তুলে ধরেছে বাংলাদেশ পোয়েটস্ ক্লাব- প্রাক্তন মন্ত্রী নাজিম উদ্দীন

মৌলভীবাজারে চাতল বিলে লীজকৃত জলমহালে পাকা ঘর, দখলের অভিযোগ।


মশাহিদ আহসদ, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার বীরগাঁও মৌজার চাতলবিল (বন্ধ) জলমহালের লিজকৃত জায়গায় পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসানোর অভিযোগ উঠেছে ফজিলত আলী পবনসহ কয়েকজনের বিরুদ্ধে। জলমহালের একটি অংশে পাকা ঘর নির্মাণ করে পাহারায় লোক বসিয়ে রাখতে দেখা গেছে। সেখানে পাহারায় থাকা ব্যক্তি উক্ত ভূমি সরকারি বলে স্বীকার করেন। সরেজমিনে এ বিষয়ে জানতে চাইলে, মাসকান্দি জনতা মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি রেজাউল হক জাহাঙ্গীর, সহ-সভাপতি জমসেদ মিয়া ও সাধারণ সম্পাদক সুফল মিয়ার অভিযোগ, নবায়নকৃত বন্দোবস্তের আওতায় পরিচালিত জলমহালে অভিযুক্তরা বাধা সৃষ্টি করছেন এবং জোরপূর্বক মাছ আহরণের চেষ্টা করছেন। এতে এলাকায় সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলেও তাঁরা জানান। সমিতির লোকজনদের দাবি, বীরগাঁও মৌজার ৩২.২০ একর আয়তনের জলমহালটি বন্দোবস্ত নিয়ে তাঁরা পরিচালনা করছেন। এ ঘটনায় সহকারী কমিশনার (ভূমি), মৌলভীবাজার সদর বরাবর লিখিত আবেদন করে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা। সরকারি জলমহালের জায়গায় পাকা স্থাপনা নির্মাণের বৈধতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সমিতির নেতারা। এ বিষয়ে জানতে চাইলে প্রতিপক্ষ ফজিলত আলী পবনগংদের দাবি- আপার কাগাবলা, কনকপুর ও আমতৈল ইউনিয়নজুড়ে বিস্তৃত চাতল হাওর শত শত কৃষক,গবাদি পশুর, ঘাস সংগ্রহকারী ও হাঁস পালনকারীর জীবন-জীবিকার উৎস। আশ্বিন-কার্তিক মাসে পানি নিষ্কাশনের ফলে বোরো চাষাবাদে পানির সংকট সৃষ্টি হচ্ছে। পাশাপাশি হাওরনির্ভর সাধারণ মানুষকে দুর্ব্যবহারের শিকার হতে হচ্ছেন বলে দাবি করেন।

ছবি সংযুক্ত।