আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য কর্মসূচি পালন করেছে সান্তাহার পৌর যুবদল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এসব কর্মসূচির মধ্যে ছিল দোয়া মাহফিল, আলোচনা সভা, বৃক্ষরোপণ, মাছের পোনা অবমুক্তকরণ ও দুস্থদের মাঝে খাবার বিতরণ। বুধবার দুপুরে সান্তাহার ডাকবাংলো চত্বরে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সান্তাহার পৌর যুবদলের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ। সঞ্চালনা করেন পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহমুদ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আব্দুল মহিত তালুকদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আখতারুজ্জামান মিঠু, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মুকুল, বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, পৌর বিএনপির সহ-সভাপতি ইকবাল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সহ-সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি এইচ এম মুক্তা, সান্তাহার ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান আলম স্বপন, মাহমুদুল আলম, (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, সিদ্দিকুর রহমান তুফান, আমিনুল ইসলাম কোহেল, জহির রায়হান শুভ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মানিক হোসেন, পৌর শ্রমিক দলের সভাপতি মাসুদ রানা, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খোকন, তাঁতী দলের সভাপতি জবা, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি সোহাগ হোসাইন, মৎস্যজীবী দলের সভাপতি লোকমান হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সান্তাহার ডাকবাংলো পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ এবং দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে সংগঠনের অগ্রগতি, দেশের কল্যাণ ও শান্তি কামনা করে মোনাজাত করা হয়।