আজ-  ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন  «» বাতিল ও ভ্রান্ত মতবাদের বিরুদ্ধে সোচ্চার হওয়া কওমি উলামায়ে কেরামের অন্যতম দায়িত্ব «» আদমদীঘিতে খাবার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা «» মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের মেধা যাচাই প্রতিযোগীতা অনুষ্ঠিত «» বাংলাদেশ প্রেসক্লাব সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা সম্মেলন অনুষ্ঠিত «» সান্তাহার পৌর শহরে আড়াই কোটি টাকা ব্যয়ে তারাপুর ও কাজিপুর গ্রামের দুইটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মহিত তালুকদার  «» আদমদীঘিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র‍্যালি ও পথসভা «» আহমেদ আহাদ এর নেতৃত্বে ২৫০ শয্যা বিশিষ্ট (জেনারেল) জেলা হাসপাতালে পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান অনুষ্ঠান হয়েছে। «» মৌলভীবাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত «» মৌলভীবাজারে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত।

কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর সংবাদ সম্মেলন 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার ও মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবিতে সোমবার (৯ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী মো. রশিদ মিয়া।

লিখিত বক্তব্যে রশিদ মিয়া দাবি করেন, গত ১৫ অক্টোবর রাতে কমলগঞ্জ-আদমপুর সড়কের ঘোরামারা এলাকায় রাস্তার পাশের আকাশী ও মেহগনি গাছ চুরি হয়। এ ঘটনায় পুলিশ সুপারকে অবহিত করায় স্থানীয় পুলিশের একটি অংশ তার ওপর ক্ষুব্ধ হয়। এর তিন দিন পর এসআই মিঠু জরুরি কথা আছে বলে তাকে থানায় ডেকে নিয়ে গ্রেপ্তার দেখান বলে অভিযোগ করেন তিনি।

রশিদ মিয়ার দাবি, তাকে জিআর ১২২/২০২৬ মামলায় গ্রেপ্তার দেখিয়ে চোরদের সঙ্গে ফোনে যোগাযোগ ও চুরির তথ্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে। তবে তার মোবাইল ফোন যাচাই করলে এ অভিযোগের কোনো প্রমাণ পাওয়া যাবে না বলে দাবি করেন তিনি। ১৭ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়ে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

তিনি আরও অভিযোগ করেন, প্রকৃত অপরাধীরা প্রকাশ্যে ঘুরলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। পাশাপাশি ফেসবুকের ভুয়া আইডি থেকে তাকে ও তার শুভাকাঙ্ক্ষীদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে প্রকৃত গাছ চোরদের গ্রেপ্তার এবং তাকে হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান রশিদ মিয়া। সংবাদ সম্মেলনে সামাদুর রহমান উপস্থিত ছিলেন।

এ বিষয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, আমি থানায় নতুন এসেছি। বিষয়টি তদন্তপূর্বক  প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।