আজ-  ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ - ১লা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» উপহারের মোড়কে ঘুষকে বৈধতা দেওয়ার পাঁয়তারা প্রতিমন্ত্রীর: বক্তব্য প্রত্যাহার ও সরকারের অবস্থান জানতে চায় টিআইবি «» আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড «» আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার «» ওয়াজ মাহফিলের অনাকাঙ্ক্ষিত ঘটনায় জমিয়তকে জড়ানোর নিন্দা সিলেট জেলা দক্ষিণ জমিয়তের «» প্রবীণ হোটেল শ্রমিকনেতা মোঃ ইউসূফ মিয়ার মৃত্যুতে হোটেল শ্রমিক ইউনিয়নের শোক প্রকাশ «» বরখাস্ত প্রধান শিক্ষিকাকে ‘কর্মরত’ দেখিয়ে পূর্ণ বেতন দেওয়ার অভিযোগ, ১৫ দিনেও ব্যাখ্যা দেননি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। «» কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি «» লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম  অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ «» লন্ডনে ইউনিটি অব মৌলভীবাজার এর এজিএম  অনুষ্ঠানে মৌলভীবাজারে সরকারি মেডিকেল কলেজ «» জাতীয় প্রতিযোগিতায় সেরা শ্রীমঙ্গলের ৯ ক্ষুদে গবেষককে সংবর্ধনা দিল অঙ্গীকার

আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন এবং স্বাবলম্বী করে তুলতে ১০ জন নারীর মাঝে সেলাইমেশিন ও ১৩ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, উপজেলা মৎস্যজীবী দলের সহসভাপতি আইয়ুব আলী, উপজেলা জাসাসের সভাপতি আব্দুল মতিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম বাপ্পীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।