আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের কমলগঞ্জে এক প্রবাসীর প্রাইভেট কারে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩-৪ জনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কুয়েত প্রবাসীর স্ত্রী রাবিয়া আক্তার বন্যা (৩১)। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৬ রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার ৮নং মাধবপুর ইউনিয়নের ভাষানীগাঁও এলাকায় তার চাচির বাড়ির উঠানে পার্কিং করা স্বামী সজিদ আহমেদের মালিকানাধীন প্রাইভেট কারে আগুন দেওয়া হয়। এ সময় আগুন দেখতে পেয়ে চিৎকার করলে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে চলে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-খ-১২-৫৩০৩। এ ঘটনায় ভাষানীগাঁও গ্রামের নিজাম মিয়ার পুত্র হারুন মিয়া(৩৫), শাহজাহান মিয়া(৪২) ও রোয়াব উল্লাহ এর পুত্র আরমান মিয়া (৪৫)সহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে অভিযুক্ত করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে এলাকার একাধিক লোকজন জানান- একটি হত্যা মামলার জের হিসাবে উভয় পরিবারের মধ্যে দীর্ঘদিন যাবত পূর্ব বিরোধ চলে আসছে।