আজ-  ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহারে তরুণ উদ্যোক্তা খুঁজতে পূবালী ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচি «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত «» আদমদীঘিতে ছিনতাইকারীদের কবলে পড়ে প্রাণ হারালেন অটোরিকশাচালক «» কমলগঞ্জে প্রবাসীর প্রাইভেট কারে আগুন, থানায় অভিযোগ «» হাজী ছাদ উল্লাহ দাখিল মাদরাসার বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত «» গ্রেটার সিলেট কমিউনিটি  ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ কর্মসূচির উদ্বোধন, «» ত্রিপক্ষীয় সমঝোতায় কাজে ফিরছেন খেজুরীছড়া চা বাগানের শ্রমিকরা, শনিবার থেকে পুরোদমে উৎপাদন «» দুবাইয়ে নিখোঁজ বাংলাদেশি আবু হাসান: সন্ধান চেয়ে কনস্যুলেটসহ একাধিক দপ্তরে সাংবাদিক মোয়াজ্জেম চৌধুরীর জরুরি আবেদন «» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র পক্ষ থেকে মৌলভীবাজারে সেলাই মেশিন বিতরণ, «» তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ সদর ইউপির আওতাধীন ৭নং ওয়ার্ডের ভেড়াছড়া আঞ্চলিক শাখার কাউন্সিল  সম্পন্ন। 

তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া কমলগঞ্জ উপজেলার সদস্য স্তর উন্নয়ন পরীক্ষা ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর, ২০২৬ ঈসায়ী, শনিবার, সকাল ১০টা থেকে উপজেলা মডেল মসজিদ হলরুমে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন।

কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের মৌলভীবাজার জেলা সাধারণ সম্পাদক এম আফজাল হোসেন সাজু, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সভাপতি মাওলানা শাহ মোজাহিদ আলী আজমী, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মনজুর আহমদ, লতিফিয়া কারী সোসাইটি কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা এম এ জলিল, সংগঠনের মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি এম কাওছার আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম।

সংগঠনের কমলগঞ্জ উপজেলা সভাপতি রাসেল আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু রায়হান এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা অর্থ সম্পাদক তৌহিদ আহমদ, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা শাহ মো. আব্দুল জলিল, ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, কমলগঞ্জ পৌর আল ইসলাহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল আহাদ, সংগঠনের কমলগঞ্জ পৌর সভাপতি বুরহান উদ্দিন, কমলগঞ্জ উপজেলার সাবেক সভাপতি আব্দুর রকিব, সাবেক সহ-সভাপতি মাওলানা নাসির আহমদ, কমলগঞ্জ উপজেলা আল ইসলাহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালা শেষে সদস্য স্তর উন্নয়ন প্রত্যাশীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।