আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৫ লিটার চোলাইমদ, মোটরসাইকেল ও নগদ ২২ হাজার টাকাসহ সুরথ বাউরী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানাধীন ভৈরবগঞ্জ বাজার-মুন্সিবাজার সড়কের মাজদিহি চা বাগানের নারায়ণছড়া ভিপি নার্সারির গেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুরথ বাউরী মাজদিহি চা বাগানের ৯ নম্বর লাইনের বাসিন্দা। তিনি অরুন বাউরীর ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় অধিদপ্তরের পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।