আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি


হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন এবং ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রমআইন বাস্তবায়ন, স্বল্পমূল্যে রেশন চালুর দাবি জানিয়েছে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। ১৭ নভেম্বর সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি তারেশ চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভা থেকে এই দাবিগুলো জানানো হয়। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল মিয়া, কুলাউড়া উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: জাকারিয়া আহমেদ, জুড়ী উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল করিম, রবিরবাজার আঞ্চলিক কমিটির সভাপতি জিলহজ্ব মিয়া, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ শাহিন মিয়া, শ্রমিকনেতা খোকন মিয়া, ফজলুর রহমান, নাসির খান প্রমূখ। সভার শুরুতে সদ্য প্রয়াত হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সাবেক সভাপতি মোঃ ইউসূফ মিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
বক্তারা সভায় সাম্প্রতিক সময়ে লাগামহীন দ্রব্যমূল্যের উর্দ্ধগতির পাশাপাশি গ্যাস-বিদ্যুত-জ্বালানি সংকট ও বিদ্যুতের লোড শেডিংয়ের কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন দ্রব্যমূল্যের কষাঘাতে জর্জরিত জনগণের জীবনে নাভিশ্বাস উঠছে। দ্রব্যমূল্যের উর্দ্ধগতির এই সময়ে বাচাঁর মত মজুরি না পেয়ে অর্ধাহার-অনাহার ক্লিষ্ট শ্রমিক-কৃষক-মেহনতি জনগণের জীবন চলাই দায় হয়ে পড়েছে। জীবনযাত্রার প্রতিটি ক্ষেত্রেই লাগামহীন মূল্য বৃদ্ধি ঘটলেও শ্রমিক-কৃষক-জনগণের মজুরি বা আয় বাড়েনি। সরকারি কর্মচারীদের জন্য পে স্কেলে ১৪২ শতাংশ বেতন বৃদ্ধির কথা সরকারিভাবে প্রচার করা হয়েছে। যার কারণে ইতোমধ্যে বাজারে আরেক দফা দ্রব্যমূল্য বেড়েছে। সরকার ১৪/১৫ লাখ সরকারি কর্মচারীদের জন্য বেতন বৃদ্ধির ব্যবস্থা করলেও দেশের অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি প্রায় সাড়ে ৭ কোটি শ্রমিক-কর্মচারীদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার কোন উদ্যোগ নেয়নি। সরকার শ্রমিক-কর্মচারীদের দাবি উপেক্ষা করে চললেও প্রভূ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দাসত্বের বাণিজ্য চুক্তির শর্ত পুরণে জনগণের ঘাড়ে ঋণের বোঝা চাপিয়ে ২৫ টি বোয়িং ও ১০ এয়ারবাস বিমান কেনার চুক্তি করেছে। অন্যদিকে হোটেল মালিকরাও প্রতিনিয়ত তাদের খাদ্য পণ্যের দাম বাড়িয়ে মুনাফার বৃদ্ধি করলেও শ্রমিকদেরকে নামেমাত্র মজুরি প্রদান করছেন। এমন কি গত বছরের ৫ মে হোটেল ও রেস্তোরাঁ সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরির চূড়ান্ত গেজেট ঘোষণা করার এক বছরের বেশি অতিবাহিত হলেও এখনও পর্যন্ত অধিকাংশ হোটেল ও রেস্তোরাঁ প্রতিষ্ঠানসমূহে ঘোষিত গেজেট বাস্তবায়ন করা হয়নি। বর্তমান সরকার ক্ষমতাসীন হয়ে সরকারের ১৮০ দিনের অগ্রাধিকারমূলক কার্যক্রমের অংশ হিসেবে শ্রমমন্ত্রী ৩০ জুন ২০২৬ এর মধ্যে হোটেল সেক্টরের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি বাস্তবায়নের ডেডলাইন ঘোষণা দেন। কিন্তু এতদ্বসত্ত্বেও হোটেল সেক্টরের শ্রমিকরা সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইনের প্রদত্ত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছেন। শ্রমিকরা ঐক্যবব্ধভাবে সরকার ঘোষিত মজুরি ও শ্রমআইন বাস্তবায়নের দাবি জানালে মালিকদের রোষানলে পড়তে হচ্ছে। সমাবেশে বক্তারা আরো বলেন বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ৫-ধারা অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র-পরিচয়পত্র প্রদান বাধ্যতামূলক হলেও মালিকরা তা প্রদান না করে যখন তখন শ্রমিকদের চাকুরিচ্যুত করছে। শ্রম আইন স্বীকৃত ৮ ঘন্টার অধিক কর্মঘন্টার জন্য দ্বিগুণ মজুরি প্রদানের বিধান থাকলেও মালিকরা ওভারটাইমের মজুরি না দিয়ে অধিকাংশ প্রতিষ্ঠানে শ্রমিকদের দিয়ে জোরপূর্বক ১২/১৩ ঘন্টা ডিউটি করতে বাধ্য করছে। এছাড়াও শ্রম আইনের অন্যান্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে মালিকরা শ্রমিকদের বঞ্চিত করছে। দ্রততম সময়ের মধ্যে সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইনের সুযোগ সুবিধা বাস্তবায়ন করা না হলে শ্রমিকদের পুঞ্জিভূত ক্ষোভ বিক্ষোভ পরিণত হয়ে দেশব্যাপী তীব্র শ্রমিক আন্দোলনের মাধ্যমে দাবি ও অধিকার প্রতিষ্টার বিকল্প থাকবে না। সভা থেকে নিত্যপণ্যের দাম কমানো, শ্রমিকদের জন্য রেশনিং চালু, গ্যাস-বিদ্যুত-জ্বালানি থেকে আইএমএফর নির্দেশে ভর্তুকি প্রত্যাহার করে দফায় দফায় মূল্য বৃদ্ধি করা বন্ধ, হিরাঝিল রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলার দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমিকদের সাথে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন ও সকল শ্রমিকদের চাকুরিতে পুনর্বহাল করা, সরকার ঘোষিত নিম্নতম মজুরি বাস্তবায়ন ও ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রমআইন বাস্তবায়ন করার দাবি জানানো হয়। সভায় আগামী ২৬ নভেম্বর প্রয়াত মোঃ ইউসূফ মিয়ার শোকসভা এবং ২৪ ডিসেম্বর মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সদর উপজেলা কমিটির সম্মেলন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।