আজ-  ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ «» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবে রেইনকোট প্রদান

সালেহ আহমদ (স’লিপক):

সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্যদেরকে আনোয়ার ফাউন্ডেশন ইউকের পক্ষ থেকে ২০টি রেইনকোট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ হলরুমে রেইনকোট প্রদান অনুষ্ঠানে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুসিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ বদরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সংবাদিকরা সমাজের দর্পন। তারা রোদ-বৃষ্টি উপেক্ষা করে দেশ ও সমাজের বাস্তব চিত্র গণমাধ্যেমে তুলে ধরেন। আনোয়ার ফাউন্ডেশন ইউকের প্রতিষ্ঠাতা আনোয়ার মিয়া ও পরিচালক রেহেনা বেগমের ব্যক্তিগত তহবিল থেকে সাংবাদিকদের রেইনকোট প্রদান একটা ভালো কাজ।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আহমদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার ঊর্মি রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাজী এম আহমদ আলী, আনোয়ার ফাউন্ডেশন ইউকের বাংলাদেশ প্রতিনিধি লিমন আহমদ।

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ শাহেদ আহমদ শান্ত, সহ সাধারণ সম্পাদক খায়রুল আমিন রাফসান, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহেদ আহমদ, সদস্য সুলতান সুমন, শেখ সাদিম আহমদ, শেখ জাবেদ আহমদ (এমরান), আব্দুল হাসিব, মোঃ সুহেল মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।