আজ-  ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত «» দুপচাঁচিয়া ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু «» চারপাশে সবকিছু আগের মতোই আছে, শুধু তোমরাই নেই”—উলুয়াইল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থী ২০২৬ এর অশ্রুসিক্ত বিদায়। «» সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ সাইফুল। «» বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নের দাবীতে মানবন্ধন ও স্বারকলিপি প্রদান «» নওগাঁ মান্দায় শিক্ষার্থীদের বিক্ষোভে অবরুদ্ধ প্রধান শিক্ষক, মোটরসাইকেলে আগুন «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম ধাপে সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন «» নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়নের অভিযানে, কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার «» চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ব‍্যারিস্টার মনোয়ার-চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নাগরিক ফোরাম কাজ করে যাবে «» বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় ফটিকছড়ি পৌর আওয়ামী লীগ নেতা নুরুল আজম গ্রেপ্তার

সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে সিজন ৯ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

সালেহ আহমদ (স’লিপক):

বিলেতের জনপ্রিয় সংগঠন ক্রিকেট প্লেয়ার্স এসোসিয়েশন অফ মৌলভীবাজার সিপিএএম ইউকে ক্রিকেট টুর্নামেন্টে ২০২৪ সিজন ৯ এর সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও গত ২৮ মে ২০২৪ইং জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে সিপিএএম ইউকে ফ্রাঞ্চাইস টুর্নামেন্ট সিজন ৯। ৮টি দলের অংশগ্রহণে বৃটেনের বিভিন্ন শহরে ছয়টি ইভেন্টের মাধ্যমে টুর্নামেন্ট সমাপ্ত হয়।

বুধবার (১৪ আগষ্ট) নিউপোর্ট ক্রিকেট ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় সেমিফাইনাল ও ফাইনাল খেলা। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে আগত খেলোয়াড় ও প্রচুর দর্শকের উপস্থিতিতে প্রথম সেমিফাইনালে আনবিটেন ইলেভেন ৫ উইকেটে পরাজিত করে বার্মিংহাম ইউনাইটেডকে এবং দ্বিতীয় সেমিফাইনালে শুটিং স্টারকে ১৮ রানে পরাজিত করে ফাস্ট লায়ন ক্রিকেট ক্লাব ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।

তুমুল প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ফাইনাল খেলায় রেজাউল ইসলাম রনি ও মেশকাত সাঈদ এর চমৎকার নৈপুনে আনবিটেন ইলেভেনকে ৯ উইকেটে পরাজিত করে ফাস্ট লায়ন ক্রিকেট ক্লাব টুর্নামেন্টের এর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

সিপিএএম ইউকের সাধারণ সম্পাদক সৈয়দ করিম রুমেল পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিপিএএম ইউকের সভাপতি কাউন্সিলর সালেহ আহমেদ।

প্রধান অতিথি ছিলেন টাইটেল স্পন্সর ইউর ফুডের ডাইরেক্টর শাহ জাহান। অতিথি ছিলেন সিপিএএম ইউকের উপদেষ্টা মুরাদ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ করিম ছায়েম, আম্পায়ার ও কমিউনিটি একটিভিষ্ট আহাদ আহমদ, সিপিএএম ইউকে সহ-সভাপতি আখলাসুল মোমিন, নোমান আহমেদ দুয়েল, সৈয়দ এলাহী পাপ্পু, সিনিয়র ক্রিকেটার জাকির হোসাইন, সহ-সম্পাদক আব্দুল বাসিত জুনেদ, লুৎফুর রহমান চৌধুরী রাজু, ওয়ালি আশরাফ মুরাদ, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম খান, কোষাধক্ষ রেজওয়ান রউফ প্রমুখ।

সিপিএএম ইউকে কার্যকরী কমিটির সকল সদস্যবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা সিপিএএম ইউকের আয়োজনকে সাধুবাদ জানান এবং এই কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুরোধ করার পাশাপাশি সর্বাত্মক সাহায্যের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ফাইনাল খেলা শেষ উপস্থিত খুদে বাচ্চাদের নিয়ে খেলাধুলার আয়োজন করা হয়।